[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৪০ এএম

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে জীবনসংকটাপন্ন

অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন শেষে জানান, গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে এবং সেই পথে মস্তিষ্কের কাণ্ড (ব্রেন স্টেম) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের আঘাতকে চিকিৎসকেরা ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসাবে বিবেচনা করেন।

ডা. সায়েদুর জানান, হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো নতুন চিকিৎসা-হস্তক্ষেপ করা সম্ভব নয়; বরং তাকে লাইফ সাপোর্টে স্থিতিশীল রাখাই মূল লক্ষ্য। তিনি বলেন, রোগীর শরীরে এখনো কিছু প্রাণচিহ্ন দেখা যাচ্ছে এবং অপারেশনের সময় স্বতঃশ্বাসের সামান্য ইঙ্গিতও পাওয়া গেছে, যদিও সার্বিকভাবে পরিস্থিতি অত্যন্ত নাজুক।

তিনি আরও উল্লেখ করেন, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে পড়েছিলেন এবং পরে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় নাক–গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়, যা এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

এসআর

সম্পর্কিত খবর