[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৮:৪৭ এএম

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তর জানিয়েছে, হাদির অবস্থা ক্রিটিক্যাল এবং মাথার ভেতরে বুলেট রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

ঘটনাকালে হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি, যিনি ঘটনাস্থল থেকে হামলার বিবরণ দিয়েছেন।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। 

এসআর

সম্পর্কিত খবর