ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
প্রথমবারের মতো লটারির মাধ্যমে এ পদায়ন সম্পন্ন হয়। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে লটারির আগে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের একটি তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই ওসি পদায়ন করা হয়েছে।
লটারিতে নির্বাচিত ৫২৭ কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারির নিয়ম প্রযোজ্য হয়নি; এসব থানায় ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট মেট্রোপলিটন কমিশনাররা।
পদায়ন হওয়া ওসিদের রেঞ্জভিত্তিক সংখ্যা হলো—
পুলিশ সদর দপ্তর জানায়, দেশে বর্তমানে থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১১০টি থানা।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
এসআর