[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের আপত্তি নেই : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ৯:৫৩ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে

চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই—এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়ে বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত তার একার হাতে নেই—এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট করেছেন যে সরকারের কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।

প্রেস সচিব আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এর আগে সকালে তারেক রহমান বলেন, সংকটের সময় মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরা সম্পূর্ণ নিজের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়।

 

এসআর

সম্পর্কিত খবর