[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সাময়িকভাবে বন্ধ এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৯:২০ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বলেন, “পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত কার্যক্রম পুনরায় শুরু করা হবে।”

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেছে এবং এখন তালিকা প্রিন্টের কাজ শুরু হয়েছে। নির্বাচন-পূর্ব স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর