[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৪ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ৯:৪২ এএম

সংগৃহীত ছবি

পুলিশ ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

১. মো. শাহরিয়ার, পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)
২. ড. মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)
৩. মো. মাসুম বিল্লাহ তালুকদার, বিশেষ পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
৪. মো. জান্নাতুল হাসান, অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ অধিদপ্তর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) বরাবর পদে যোগদানের প্রতিবেদন পাঠাবেন।

এ পদোন্নতি জনস্বার্থে জারিকৃত এবং যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর