[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ৫:৩৩ এএম

সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বললেও উপদেষ্টাদের জন্য এমন কোনো প্রয়োজন নেই।

তবে ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে পুরো জাতির সেফ এক্সিট হওয়া এখন সময়ের দাবি।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন,

“বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে নানা আলোচনা চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই—উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই। কিন্তু এই রাষ্ট্রযন্ত্র, যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক লুট হয়ে সাধারণ মানুষের আমানত উধাও হয়ে যায়—সেখান থেকে আমাদের জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।”

তিনি আরও বলেন,

“গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসনের চিত্র দেখেছি, তা থেকে বেরিয়ে না আসতে পারলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা।

এসআর

সম্পর্কিত খবর