[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাত ১টার মধ্যে ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ এএম

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। 

এসআর

সম্পর্কিত খবর