[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন চায়: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫২ এএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন চায়।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভিশনের নির্বাচনী জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে নাকি অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হবে, তা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

ইনোভিশনের জরিপে উঠে এসেছে, দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন ভোটারের মধ্যে—

  • ৭১ শতাংশ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট,
  • ৯৪ শতাংশ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহী,
  • ৮৬ শতাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনকে সমর্থন করে,
  • এবং ৭০ শতাংশ মনে করেন সরকার নিরপেক্ষ ভোট আয়োজন করবে।

প্রেস সচিব বলেন, “এই জরিপ প্রমাণ করছে জনগণ সরকারের ওপর আস্থা রাখে এবং আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন দেখতে চায়।”

তিনি আরও যোগ করেন, নির্বাচন নিয়ে এখন সারাদেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। 

এসআর

সম্পর্কিত খবর