[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:০৩ এএম

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো সংবিধান আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ আদেশের জনগণের অনুমোদন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনে এ সুপারিশ উত্থাপিত হয়। এর আগে রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকেও একই প্রস্তাব উঠে আসে।

বিশেষজ্ঞরা জানান, অন্তর্বর্তী সরকার চাইলে জুলাই সনদের মৌলিক সংস্কারগুলোকে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদ অনুযায়ী একটি সংবিধান আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে।

এ আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তারা আরও বলেন, সংবিধান আদেশে গণভোটের বিধান যুক্ত করা যেতে পারে।

নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট হলে এবং জনগণের অনুমোদন মিললে এ আদেশ প্রণয়নের তারিখ থেকেই বৈধতা পাবে। 

এসআর

সম্পর্কিত খবর