[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৮:২০ এএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনকেন্দ্রিক আরেক হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

রাজধানীর মিরপুর মডেল থানার দায়ের করা মামলায় হাদিস মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এদিন পুলিশ আনিসুল হককে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসনে মোবারক তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়—

  • ৪ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় অংশ নেন হাদিস মিয়া।
  • ওইদিন তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
  • এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গত ২৮ মার্চ মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

এর আগে, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর