[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৭ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এ নির্বাচন ঠেকাতে পৃথিবীর কোনো শক্তিই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।

রোববার (৭ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন,

“আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপচেষ্টা যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য রাখেন। প্রেস সচিব বলেন,

“ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

এসআর

সম্পর্কিত খবর