[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

নুরকে এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫৫ এএম

সংগৃহীত ছবি

হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আগামী এক সপ্তাহের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নুরের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

রাশেদ খাঁন জানান, নুরুল হক নুর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার নাক দিয়ে রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং মুখ পুরোপুরি খোলা যাচ্ছে না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন আরও বলেন, “তিনি এখনই বিমানে ওঠার মতো অবস্থায় নেই। আমরা তাকে সিঙ্গাপুর নেওয়ার দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে।”

এসআর

সম্পর্কিত খবর