[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪১ এএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংস্থাটি পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়।

পৃথক দুটি চিঠিতে দুদক উল্লেখ করেছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠির সঙ্গে আদালতের পরোয়ানা, এজাহার, চার্জশিট ও রেড নোটিশ ফরমও যুক্ত করা হয়েছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এই শুনানি গ্রহণ করে।

হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করেন। এর আগে ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর আংশিক জেরা সম্পন্ন হয়। ৩ সেপ্টেম্বর ডিফেন্সের আবেদনের প্রেক্ষিতে অবশিষ্ট জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়।

জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন দাবি করেন, গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা শেখ হাসিনা ও কামালের প্রত্যক্ষ নির্দেশে সংঘটিত হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর