[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ছাত্র সংসদ নির্বাচনে সেনা সম্পৃক্ততার সুযোগ নেই: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ৮:৩৫ এএম

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্ত

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে যে ধরনের খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বে সেনাবাহিনী সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

আইএসপিআর আরও জানায়, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ছাত্র সংসদ নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে।

সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের সফলতা কামনা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর