[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১১:৪৪ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আসছে রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন,

  • “নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। কর্মপরিকল্পনা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। অনেক বিষয় আলোচনার মধ্যে থাকায় আজই তা শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে রবি কিংবা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”
  • “কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। পরে চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আলোচনা হয়।

এসআর

সম্পর্কিত খবর