[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ৯:০১ এএম

সংগৃহীত ছবি

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনাকে আসন্ন নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসল প্রেক্ষাপট আমি জানি না। তবে নির্বাচনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। সরকার যদি লিখিতভাবে কিছু জানাতো, বিষয়টি আরও পরিষ্কার হতো। একটি ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না।”

নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, কিছু রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করলেও প্রধান উপদেষ্টার ঘোষণামতো আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটে পাথর লুটের ঘটনার প্রসঙ্গে তিনি জানান, এতে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, দেশে অবাধ মতপ্রকাশের সুযোগ থাকায় অনেকে ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। তবে সরকার সবার মতামত বিবেচনায় নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর