[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

১ আগস্ট যে এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ৫:৫০ এএম

সংগৃহীত ছবি

প্রকল্প কাজের কারণে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি জানায়, পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে কাজ চলায় ওই দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণ শাটডাউন থাকবে।

ফলে এ সময় দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর আংশিক অংশ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিবি গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। 

এসআর

সম্পর্কিত খবর