ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মরণে দেশব্যাপী ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ।
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে ঐতিহাসিক এই ঘটনার স্মৃতিকে ধারণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার (৮ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
অংশগ্রহণের যোগ্যতা:
- বয়স: ১৫ থেকে ৩০ বছর।
- শিক্ষার্থী: স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।
- সংগঠনের সদস্য: যুব ক্লাব, বিতর্ক সংগঠন, স্কাউট, রোভার, সাংস্কৃতিক বা সামাজিক সংগঠন ইত্যাদির সক্রিয় সদস্যরা।
- অংশগ্রহণ: এককভাবে বা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে। তবে দলের অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।
আইডিয়া জমা দেওয়ার কাঠামো (১–২ পৃষ্ঠার ধারণাপত্রে অন্তর্ভুক্ত থাকবে):
- আইডিয়ার শিরোনাম
- বিবরণ (স্থানসহ) ও উদ্দেশ্য
- বাস্তবায়নের পরিকল্পনা
- আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত)
- প্রত্যাশিত প্রভাব
- প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য
জমাদানের নিয়মাবলি:
- শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫
- জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
- বিকল্প পদ্ধতি: সংশ্লিষ্ট জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমেও জমা দেওয়া যাবে।
সম্ভাব্য আইডিয়ার উদাহরণ:
- দেয়ালচিত্র আঁকা
- পথনাটক বা মঞ্চনাটক
- প্রদর্শনী বা ভিজ্যুয়াল আর্ট
- ওয়ার্কশপ ও গণসচেতনতামূলক অভিযান
- অথবা যেকোনো সৃজনশীল ও বাস্তবভিত্তিক উদ্ভাবনী পরিকল্পনা
বাস্তবায়নের প্রক্রিয়া:
প্রতিটি নির্বাচিত আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তি বা দলের সঙ্গে জেলা পরিষদ সরাসরি সমন্বয় করবে এবং সকল আর্থিক কার্যক্রম জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।