[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫ ৯:০৮ এএম

সংগৃহীত ছবি

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত

সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন: সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মো. বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

তবে আদেশ দেওয়ার আগেই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশত্যাগ করেন এবং এরপর আর দেশে ফেরেননি। 

এসআর

সম্পর্কিত খবর