[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ভিড় বাস-ট্রেন-লঞ্চে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৫ ৭:৪২ এএম

সংগৃহীত ছবি

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খোলার কথা থাকায় শনিবার (১৪ জুন) সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে।

সকালে সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চে ছিল যাত্রীর উপচে পড়া ভিড়। ভাড়া নিয়ে তেমন অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককে।

একই চিত্র রাজধানীর প্রধান বাস টার্মিনাল যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীতে। বাস থেকে নামার পর অনেকে রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ গন্তব্যে রওনা হন। পরিবহণ সংকটে কেউ কেউ হেঁটেই পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ।

অনেক পরিবহণ মালিক ৪ থেকে ৫ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তীব্র গরমে মানুষজনকে দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা গেছে বাস ও রিকশার জন্য।

কমলাপুর রেলস্টেশনেও ছিল ভিড়ের একই চিত্র। বিভিন্ন অঞ্চল থেকে আগত ট্রেনে শত শত যাত্রী সকাল থেকেই রাজধানীতে পৌঁছেছেন। কেউ এসেছেন একা, কেউবা পরিবারসহ। গত দুই দিনের তুলনায় শনিবার ভিড় আরও বেশি ছিল বলে জানান সংশ্লিষ্টরা। 

এসআর

সম্পর্কিত খবর