[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈদে ফাঁকা ঢাকায় নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন ২০২৫ ৬:১৪ এএম

সংগৃহীত ছবি

ঈদ উদযাপনে প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। এতে ফাঁকা হয়ে পড়েছে ঢাকা শহর।

এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, "রাজধানীর অলিগলিসহ বিভিন্ন স্থানে টহল দেবে ৫০০ পেট্রোল টিম। এ কাজে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানানোর অনুরোধ করছি।"

তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি যেন কোনো ছোটখাটো ঘটনাও না ঘটে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের জায়নামাজ আনতে হবে না। তবে বৃষ্টি হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মহাখালীতে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, "গণমাধ্যম সব সময় সত্য সংবাদ তুলে ধরে। সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। মিথ্যা সংবাদ প্রকাশে পার্শ্ববর্তী দেশগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করে।

এসআর

সম্পর্কিত খবর