[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৫ ৬:৩০ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে ৯ জুন যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন।

সফরকালে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

ড. ইউনূস এই সফরে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা তিনি ১২ জুন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন।

১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্বসহ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি আলোচনায় আসতে পারে।

সফরকালে তিনি চ্যাথাম হাউজ আয়োজিত একটি সংলাপেও অংশ নেবেন, যার প্রতিপাদ্য—‘বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’

১৩ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে, এবং ১৪ জুন সকালে ঢাকায় পৌঁছাবেন তিনি। 

এসআর

সম্পর্কিত খবর