[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আসন্ন ঈদে পুলিশের ছুটি বাতিল: আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৫ ৮:১২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “ঈদের আগে-পরে ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এজন্য পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে চাঁদাবাজি প্রতিরোধে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ ছাড়া ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহনের চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “গত ঈদের অভিজ্ঞতার আলোকে এবারও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রাপথে যাত্রীদের যেন হয়রানি বা বাড়তি ভাড়ার শিকার না হতে হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

এসআর

সম্পর্কিত খবর