[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আজ থেকে ১১ ব্যাংকে মিলবে নতুন ডিজাইনের টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন ২০২৫ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২ জুন) থেকে দেশের ১১টি নির্দিষ্ট ব্যাংকের শাখায় মিলবে নতুন সিরিজ ও ডিজাইনের ১ হাজার, ৫০ ও ২০ টাকার নোট।

এ নোটগুলোয় প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকেই কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসসহ কিছু নির্ধারিত ব্যাংকের মাধ্যমে এসব নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় ঢাকার বাইরের জেলাগুলোতে ঈদের আগেই এই নোট সরবরাহ সম্ভব হচ্ছে না।

নতুন টাকা পাওয়া যাবে যে ১১টি ব্যাংকে: সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক। কোন শাখায় নতুন টাকা পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে সব মূল্যমানের নোট (২ থেকে ১০০০ টাকা পর্যন্ত) নতুন ডিজাইন ও সিরিজে মুদ্রণের পরিকল্পনা রয়েছে। এর প্রথম ধাপে বাজারে ছাড়া হয়েছে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট।

চলমান সব ধরনের কাগুজে ও ধাতব মুদ্রা বৈধ এবং প্রচলিত থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরে বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে। 

এসআর

সম্পর্কিত খবর