[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাপানে কর্মী পাঠানোর সুযোগ, বাড়বে বিনিয়োগ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন ২০২৫ ১০:২৩ এএম

সংগৃহীত ছবি

জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জাপান মাতারবাড়ি প্রকল্পে বড় পরিসরে বিনিয়োগ করবে।

২৯ মিলিয়ন ডলারের এই প্রকল্পে জাপানের অংশগ্রহণ থাকবে উল্লেখযোগ্য। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আগ্রহ বাড়াতে নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক ফল দিয়েছে।

তিনি আরও জানান, জাপানের মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি ‘জেটরো’র সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

শফিকুল আলম বলেন, “জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে আগ্রহী। এই বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে ভিসা জটিলতা ছিল, তা সমাধানের দিকেও অগ্রগতি হয়েছে।”

তিনি মনে করেন, এই সফর জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে এবং কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। 

এসআর

সম্পর্কিত খবর