[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ড. ইউনুস ৩০ জুনের পর একদিনও থাকবেন না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৫ ১১:২৯ এএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস ৩০ জুনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আর থাকবেন না।

রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “প্রফেসর ইউনূসকে সব দল সমর্থন জানিয়েছে।

আমরা যে সংস্কার কার্যক্রম, বিচার প্রক্রিয়া ও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি, এতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, তারা অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার পাশে থাকবেন।”

তিনি আরও জানান, বৈঠকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেছেন

যে, ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত ৩০ জুনের সময়সীমা অতিক্রম করা হবে না। বৈঠকে উপস্থিত নেতারা এ অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। 

এসআর

সম্পর্কিত খবর