[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৫ ৫:১৫ পিএম

সংগৃহীত ছবি

আগামীকাল শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২২ মে) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি লেখেন, "প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।"

এর আগে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর