[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৫ ৭:৪১ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।

তবে শিশুসহ ৭১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের একটি চাকা খসে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে অবহিত করেন।

পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নিতে বলা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, পাইলটের দক্ষতায় দুপুর ২টা ২০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

উল্লেখ্য, ফ্লাইটটিতে ৭১ জন যাত্রীর পাশাপাশি কয়েকজন ক্রু সদস্যও ছিলেন। ঘটনায় কেউ হতাহত না হলেও বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর