[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গণহত্যা ও জেনোসাইড: পরিষ্কার ব্যাখা দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ১০:০৫ এএম

ফাইল  ছবি

বাংলাদেশে গত বছরের জুলাই মাসে সংঘটিত সহিংস ঘটনাগুলোকে গণহত্যা (Mass Murder) হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এসব ঘটনা জাতিগত নির্মূল বা জেনোসাইড (Genocide) নয়।

মঙ্গলবার (১৩ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ম্যাস মার্ডার মানে গণহত্যা, জেনোসাইড মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না।”

এর আগে কিছু গণমাধ্যমে চিফ প্রসিকিউটরের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। এ প্রসঙ্গে স্পষ্ট ব্যাখা দিয়ে তিনি জানান, আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী, গত বছরের ওই সময়কালে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও সহিংসতাগুলো ‘ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি’ বা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচ্য হতে পারে, তবে তা ‘জেনোসাইড’ নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, “গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই। বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তা ম্যাস কিলিং বা ম্যাসাকার হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী তা জেনোসাইড নয়।”

চিফ প্রসিকিউটরের এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসানে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর