[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: ৩ সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ৮:২৪ এএম

ফাইল ছবি

বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টির সম্ভাব্য পরবর্তী তিনটি ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১২ মে) বিকেলে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় তিনটির নাম হলো শক্তি (Shakti), মোন্থা (Montha)সেনিয়ার (Senyar)। উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকলেও এই তিনটি নাম যথাক্রমে প্রস্তাব করেছে শ্রীলঙ্কা, থাইল্যান্ডসংযুক্ত আরব আমিরাত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নামগুলো বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) কর্তৃক অনুমোদিত তালিকা থেকে নেওয়া হয়েছে। ২০০০ সালে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী ১৩টি দেশের সমন্বয়ে ১৬৯টি ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নামের তালিকা চূড়ান্ত করা হয়।

তবে নাম নির্ধারণ করা মানেই ঘূর্ণিঝড় নিশ্চিত নয়। আবহাওয়া মডেলগুলো বিভিন্ন সময় সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিলেও তা পরিবর্তিত হতে পারে। তাই সুনির্দিষ্ট তথ্য ও পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সতর্কতা বা ঘোষণা প্রদান করা হয়।

পরবর্তী এবং পূর্ববর্তী ঘূর্ণিঝড়গুলোর নামের তালিকা দেখতে আগ্রহীরা নিচের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন:
১. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
২. বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)

ঘূর্ণিঝড় সংক্রান্ত সঠিক তথ্য পেতে নিয়মিত আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ বার্তায় চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর