[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সিলেট বিভাগের চার জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ৫:৩৫ এএম

ফাইল  ছবি

সিলেট বিভাগের অন্তর্গত চার জেলায় সম্ভাব্য বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া.কম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিলেট বিভাগে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলায় নিয়মিত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক ও স্থানীয় আবহাওয়া মডেলগুলো। এতে করে ওই এলাকার হাওড় অঞ্চলের বিলগুলোতে পাহাড়ি ঢলের পানি ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ পলাশের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে এসব হাওড় এলাকা আংশিক বা সম্পূর্ণভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এখনো যেসব বিলে ধান কাটা হয়নি, সেগুলো ২০ মে’র মধ্যে দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া, রোববার তিনি আরও সতর্ক করে জানান, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ হাওড় এলাকার কৃষকদের যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এসআর

সম্পর্কিত খবর