[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক, দেখভালে রিসিভার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ৭:৪০ এএম

ফাইল ছবি

দুর্নীতির মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ফ্ল্যাটটির দেখভালের জন্য একজন রিসিভার নিয়োগেরও অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদ তার স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন।

মামলার নিষ্পত্তির আগেই এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে সম্পত্তি রক্ষার স্বার্থে তা ক্রোক এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা জরুরি হয়ে পড়ে। 

এসআর

সম্পর্কিত খবর