[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

রাতের মধ্যেই ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫ ৮:৫৪ এএম

ফাইল  ছবি

দেশের সাতটি অঞ্চলে আজ রাতের মধ্যেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে—রাজশাহী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  1. আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে। তাই এই সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর