[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাধ্যতামূলক অবসরে পুলিশের চার ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৪১ এএম

ফাইল ছবি

পুলিশের চারজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং এনডিসি ও আমেনা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। তারা বিধি মোতাবেক অবসর সংক্রান্ত সুবিধা পাবেন।

এর আগে, বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ জন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

জনস্বার্থে জারি করা নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর