[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৪ পিএম

ফাইল ছবি

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাত ১২টা ১২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধান উপদেষ্টা রাত ১২টায় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানটি বাজতে থাকে।

এরপর তিনি পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

এসআর

সম্পর্কিত খবর