[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৮:১৮ এএম

ফাইল  ছবি

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ঙ্গলবার বিকাল থেকে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, ছাত্রদল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এরই মধ্যে ছাত্রদলকে উদ্দেশ করে এক স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

প্রসঙ্গত, কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তারা বিভিন্ন স্লোগান দেয়, যেমন—‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’, ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে এবং কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে।

এসআর

সম্পর্কিত খবর