[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পাসপোর্টে বাতিল হলো পুলিশ ভেরিফিকেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৪০ এএম

পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করেছে সরকার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার।

আজ রোববার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিজ ফেসবুক পেজে পোস্ট দিয়ে তথ্যটি প্রকাশ করেছেন।

রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সম্মেলন তিন দিনব্যাপী চলবে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস জেলা প্রশাসকদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেন।

পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর