[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৯:০৯ এএম

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে।

 তাদের আটক করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে, এবং বর্তমানে তারা ডিএমপির ডিবি হেফাজতে আছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে, এবং রাজশাহী জেলা পুলিশ অ্যাকাডেমির সহায়তায় রাজশাহী সারদা অ্যাকাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। এছাড়া, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করেছে।

আটক হওয়া ডিআইজি মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে খুন, গুমসহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগের জন্য সমালোচিত হন। তার বিরুদ্ধে সিটি টিসি পুলিশ সুপার থাকাকালীন জঙ্গি নাটক সাজানোর অভিযোগও রয়েছে। অপরদিকে, পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন।

এছাড়া, আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার থাকাকালীন নির্বাচন ও পরবর্তী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচিত হন।

এসআর

সম্পর্কিত খবর