[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩০ এএম

ফাইল ছবি

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি জানিয়েছেন, অভিযুক্তদের সর্বোচ্চ বিচারের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে তিনি আহতদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে হামলাটি ঘটে।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্ট করেন, “গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি…।”

এই ঘটনার পর শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এসআর

সম্পর্কিত খবর