[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৪০ এএম

ফাইল  ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ, জাকির হোসেন গালিবের আদালত শিবলী রুবাইয়াতকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করলে এবং জামিন আবেদনের যথাযথ নথি না থাকায় আদালত আগামীকাল রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণা করে শিবলী রুবাইয়াত এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এছাড়া, ভুয়া বিক্রয় চুক্তি তৈরি করে পণ্য রফতানি না করে প্রতারণা ও জালিয়াতি চালিয়েছেন।

 

এসআর

সম্পর্কিত খবর