[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে সম্পর্ক রাখবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ এএম

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এর সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ গভীরভাবে যুক্ত রয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন আরও বলেন, "শেখ হাসিনার বিষয় ছাড়াও বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, এবং আমরা এগুলো নিয়ে সামনে এগিয়ে যাব।" এ সময় তিনি গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন রাজ্যে পরিস্থিতি পাল্টে গেছে। এই অবস্থায় রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "রোহিঙ্গাদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করে তাদের ফেরত পাঠানো জরুরি।"

 

এসআর

সম্পর্কিত খবর