[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মামলা বাণিজ্য শুরু হয়েছে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:১৭ এএম

ফাইল ছবি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সমাজে এখন মামলা বাণিজ্য শুরু হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধ ও হত্যার বিচারের নামে ব্যবসা চলছে।

তিনি আরও বলেন, ‘‘এদের চিহ্নিত করতে হবে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে’’।

সোমবার ঢাকা বিভাগে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আইন উপদেষ্টা সঠিকভাবে মামলা করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমরা অবশ্যই শুদ্ধভাবে মামলা করতে হবে। শহিদ পরিবারের মামলাগুলোর জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়, যা আগামী ৭ দিনের মধ্যে তৈরি করা হবে। আমরা সব ধরনের আইনি সহায়তা প্রদান করবো’’।

এছাড়া, পুলিশ কেন কাজ করছে না, তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘গত সরকারের সময়ে গোপালগঞ্জের ছেলেদের পুলিশ বাহিনীতে নেওয়া হতো এবং ছাত্রলীগের সদস্যদের রিক্রুট করা হতো। যদি পুলিশ বাহিনীর দশজন সদস্যের মধ্যে আটজনের মধ্যে বাকশালের মনোভাব থাকে, এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয়, তাহলে সেই পুলিশ বাহিনী দিয়ে কাজ করা কষ্টকর’’।

তিনি প্রশ্ন করেন, ‘‘যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি সেই বিচারের প্রতি আগ্রহ দেখাবে?’’

 

এসআর

সম্পর্কিত খবর