[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি

শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন এবং

 তাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান এই আন্দোলন কোনোভাবেই প্রকৃত শ্রমিকদের আন্দোলন নয়।

​বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি সবাইকে বিবেচনায় নিতে হবে। শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে ইতিমধ্যেই মজুরি বোর্ড কাজ শুরু করেছে। তাই এই মুহূর্তে কোনো ধরনের আন্দোলনের যৌক্তিকতা থাকে না।

​মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি বিষয়ে বোর্ড তাদের সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও, এর আগেই তা ঘোষণা করা সম্ভব হলে সেটি সবচেয়ে ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।

এইচ/এম

সম্পর্কিত খবর