[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি

ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা

 থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

​সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মূল্যবৃদ্ধির এই নতুন প্রজ্ঞাপন জারি করে।

​ঘোষণা অনুযায়ী, আজ রাত ৮টার পর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে পূর্বেও বিইআরসি নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি পাওয়া যায়নি বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও খোদ রাজধানীতেই প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছিল ২২০০ থেকে ২৩০০ টাকায়।

এইচ/এম

সম্পর্কিত খবর