স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে কোনো
ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যারা শ্রমিক আন্দোলনের আড়ালে ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে এবং সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বা আইনের বাইরে কার্যক্রম চালাচ্ছে, তাদের শক্ত হাতে দমন করা হবে।
এই কদিন ধরে চলা অস্থিতিশীলতার পেছনে কোনো সাধারণ শ্রমিক ভাইবোন ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর ও পলাতক আওয়ামী সরকারের নেতাকর্মীরা 'ডিসেম্বর-ডিসেম্বর' বলে নিজেদের পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি চাইলে আজকেই দেশে এন্ট্রি নিতে পারে এবং তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে; দেশে ফিরলে তাদের সঙ্গে আইন অনুযায়ী বিচার করা হবে।
এইচ/এম