[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ১২:১৯ পিএম

সংগৃহীত ছবি

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বোর্ড গঠনের ঘোষণা দেয়।

দীর্ঘদিন ধরে পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন। শ্রমিকদের চলমান এই দাবির পরিপ্রেক্ষিতেই নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বোর্ড গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট রোববারই প্রকাশ করা হবে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিক নেতাদের নিয়ে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে।

আলোচনার ভিত্তিতেই রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বেতন বাড়িয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রোববারও রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণার মধ্যেই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর