[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৯:০৩ এএম

সংগৃহীত ছবি

আজ দেশের ছয়টি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​আগামীকাল শনিবারও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ওই দিনও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

​আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর