[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ১২:০৫ পিএম

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্পেন ও যুক্তরাজ্যে

 সরকারি সফর করবেন। রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি অনুযায়ী অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে প্রতিমন্ত্রী দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে বৈঠক করবেন।

​সফরের সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত এই এক্সপোর মূল প্রতিপাদ্য ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’। এর লক্ষ্য বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগসূত্র তৈরি করা।

​স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্য সফর করবেন। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব বাড়ানো এবং দেশে সৃজনশীল অর্থনীতির উন্নয়নে কাজ করার বিষয়ে মূল আলোকপাত করা হবে।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সফর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার ও বিনিয়োগ আকর্ষণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

এসআর

সম্পর্কিত খবর