পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত
হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিনের শেষের দিকে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস প্রদান করেছেন।
আবহাওয়ার ৫ দিনের বিস্তারিত পূর্বাভাস:
প্রথম দিন: চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
দ্বিতীয় দিন (২৫ অক্টোবর): আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও দেশজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন (২৬ অক্টোবর): চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
চতুর্থ দিন (২৭ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (২৮ অক্টোবর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এই ৮টি বিভাগেরই অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এসআর